শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বোনের সেই সেলুনে শচীনের শেভিং

ডেস্ক রিপোর্ট : ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার শেভ করলেন দুই বোনের সেই আলোচিত সেলুনে। যুগান্তর।

এর আগে জীবনে কখনও সেলুনে শেভ করেননি ক্রিকেট ইতিহাসে ১০০টি সেঞ্চুরি করা শচীন। এই প্রথম শেভ করার জন্য মুম্বাই থেকে উত্তর প্রদেশে গেলেন শচীন।
উত্তর প্রদেশের বানওয়ারি তলা গ্রামের দুই বোনের সত্যিকারের জীবন কাহিনী অবলম্বনে শেভিং ব্লেড প্রস্তুতকারক সংস্থা জিলেট তৈরি করেছে একটি বিজ্ঞাপন।

২০১৪ সালে হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লে সংসার চালাতে বাবার সেই সেলুনে ব্যবসা চালিয়ে যান দুই বোন।

প্রথম দিকে অবশ্য সমাজের কিছু মানুষ বিষয়টি নিয়ে বিরোধিতা করেছিলেন। কিন্তু সব শঙ্কা কাটিয়ে দুই বোন নেহা আর জ্যোতি চালিয়ে নেমে পড়েন জীবন সংগ্রামে।

দুই বোনের সেই 'বার্বারশপ গার্লস' সেলুনে হঠাৎ করেই হাজির হয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

শুক্রবার ইনস্টাগ্রামে দুই বোনের সেলুনে শেভ করার একটি ছবি শেয়ার করেছেন শচীন। নেহা আর জ্যোতির সঙ্গে ছবি পোস্ট করে শচীন লেখেন, 'আপনারা হয়তো জানেন না, আমি কখনও কারও কাছে শেভ করিনি। আজ সেই রেকর্ড ভাঙল। বার্বারশপ গালর্সদের সঙ্গে দেখা হওয়াটা দারুণ সম্মানের।

  • সর্বশেষ