শিরোনাম
◈ ভবিষ্যতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে না দেওয়াই ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ৪০ কোটি টাকা না দিলে দলে থাকবেন না! আইপিএলের তারকাদের অবিশ্বাস্য দাবি ◈ যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের ৭ শর্ত: বাকেরি ◈ বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আটক ৪ নারী ◈ ঢাকায় এক রাতে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বৈশাখী পরিবহনের বাসে আগুন ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলেই ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস ◈ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?  ◈ শেষ হচ্ছে পিসিবির এনওসি নাটক! লিগের সঙ্গে করছে সমঝোতা! ◈ রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আশা, কতটা বদলাবে আন্তর্জাতিক আদালতের রায়ে? ◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৩:১১ রাত
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মের ভুল ব্যাখ্যা কারীদের বিরুদ্ধে সোচ্চার হোন, বললেন নৌপ্রতিমন্ত্রী

রুহুল আমিন : সব ধর্মই মানবতার কথা বলে, যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দের যে বাণী রয়েছে তা আমরা যদি মানি তাহলে সারা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে। যারা আমাদের সমাজে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ ঢাকা টাইমস

শনিবার বিকালে রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুরের নাথ মন্দিরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের আয়োজনে যুব সম্মেলন-২০১৯ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘সব ধর্মই বলে মানবতার উপরে কোনো ধর্ম নেই। নিজেদেরকে শৃঙ্খরার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনো বিকল্প নাই।

’বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের প্রধান পৃষ্ঠপোষক ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পুলিশ সুপার সৈয়দ আবু সয়েম ও প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সভাপতি ড. মাসুদুল হক, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডালিম কুমার, ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা অজয় কুমার চ্যাটার্জী।

  • সর্বশেষ