শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থান জঙ্গিবাদ বিস্তারে সহায়ক, বললেন ইশফাক ইলাহী চৌধুরী

মঈন মোশাররফ : নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জঙ্গি হামলার আশঙ্কা আছে। বাংলাদেশ তাদের নিশানার বাইরে নয়। হোলি আর্টিজানের পর ব্যাপক অভিযান চললেও বাংলাদেশে জঙ্গি রিক্রুট বন্ধ হয়নি। হোমগ্রোন টেরটরিস্ট থেকেই যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রিক্রুটমেন্ট হচ্ছে। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা জঙ্গিবাদ ছড়ানোর সহায়ক হিসেবেই আছে। তাই বাংলাদেশ কোনোভাবেই আশঙ্কামুক্ত নয় ।

তিনি আরো বলেন, সিরিয়ায় আইএস-এর পতনের পরেও জঙ্গিরা নতুন হামলার পরিকল্পনা করছে । তারা তাদের শক্ত অবস্থানের জানান দিতে চায় । শ্রীলঙ্কায় হামলা তারই প্রকাশ । তাদের খলিফা বাগদাদী তো আগেই বলে দিয়েছেন, কারুর সিরিয়া আসার দরকার নেই, যে যার অবস্থান, যে যার দেশ থেকে সংগ্রাম চালিয়ে যাও । আমাদের দেশেও জঙ্গিদের অনুকূল পরিবেশ আছে । তাই সবাইকে সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। যে-কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ