শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় মাতৃত্বকালী ভাতা ভোগীদের প্রশিক্ষণ

অপু খান : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার দুলালপুর ইউনিয়নের মাতৃত্বকালী ভাতা ভোগীদের প্রশিক্ষণ প্রধান করা হয়। গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার দুলালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুলালপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভ‚ইয়া। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসডা বাংলাদেশ ব্রাহ্মণপাড়া শাখার এরিয়া ম্যানেজার মোঃ মুজাহিদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা নজিবা আক্তার।

প্রশিক্ষণ পরিচালনা করেন সাবেক মহিলা ইউপি সদস্য মোসাঃ জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মাতৃত্বকালীন ভাতা ভোগী মহিলাগণ।

  • সর্বশেষ