শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রেমিক যুগলের হামলায় যুবক খুন

রবিউল হোসেন, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে প্রেমিক যুগলের চুরিকাঘাতে শামীম হোসেন সুমন (২৫) নামে এক যুবক খুন হয়েছেনি। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯এপ্রিল) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পৌলাইয়া নামক স্থানে।

নিহত সুমন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের দুলাল মিয়ার ছেলে। এ ঘটনার সাথে জড়িত প্রেমিক মিজানুর রহমান (২৮) ও প্রেমিকা চুমকী আক্তার (১৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাড়ি লাকসাম উপজেলায়। সে বিয়ে করে হাতিমারা গ্রামে। বিয়ের সুবাদে সে শশুর বাড়িতে আসা যাওয়া করতো। সেখানে মিজানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চুমকী আক্তার নামে একটি মেয়ের। চুমকির বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সে হাতিমারা গ্রামে তার নানাবাড়িতে থেকে পড়ালেখা করতো। মিজান তার বউকে রেখে প্রেমের টানে প্রেমিকা চুমকীকে নিয়ে সিলেটে পালিয়ে যায়। কয়েকদিন সিলেট থাকার পর সোমবার তারা সিলেট থেকে ট্রেনে করে এসে লাকসাম জংশন এলাকায় নামে। এদিকে সুমন এবং তাদের বাড়ির ইমরানসহ আরো কয়েকজন কাজের উদ্দেশ্যে সকালে নোয়াখালী থেকে আসা উপকূল ট্রেনে করে লাকসাম জংশন গেলে ওই প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায়।

একপর্যায়ে তারা একটা সিএনজি করে প্রেমিক যুগলকে হাতিমারা গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মিজান ও চুমকী তাদের কাছে থাকা ছুরি দিয়ে সুমনকে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ মিজান ও চুমকীকে গ্রেফতার করে লাকসাম থানায় নিয়ে আসে। সুমনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

লাকসাম থানার অফিসার ইনর্চাজ(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমিক যুগলদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ