শিরোনাম
◈ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩ ◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানা প্লাজা ট্রাজেডি: ৬ বছর পূর্তির দিনে গায়ে আগুন লাগিয়ে উদ্ধারকর্মী হিমুর আত্মহত্যা

এম এ হালিম, সাভার : সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধ্বসের ৬ বছর পূর্তির দিনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে রানা প্লাজায় উদ্ধারকর্মী হিসেবে কাজ করা নওশাদ হাসান হিমু (২৭)। ২৪শে এপ্রিল বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনি বরিশাল জেলার উজিরপুর থানার বাবর গ্রামের সরদার আবুল হোসেনের ছেলে। সে বিরুলিয়ায় এলাকার আব্দুল হক মোল্লার বাড়িতে ভাড়া বাসায় থাকতো । হিমু রানা প্লাজা ধ্বসের সময় উদ্ধারকর্মী হিসেবে কাজ করে হিরু বলে পরিচিত ছিলো।এছাড়া বন্ধু-শুভানুধ্যায়ীদের কাছে পরিচিত ছিলেন ‘হিমালয় হিমু’ নামে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ থেকে যতটুকু জেনেছি হিমু কারো সঙ্গে তেমন মিশতো না। এছাড়া তিনি তার বাবা-মায়ের সঙ্গেও থাকতেন না। তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হিমু তিন বছর ধরে এই এলাকায় থাকে। বুধবার রাতে নিজেই নিজের গায়ে কেরোশিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরই তার সঠিক কারন জানা যাবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়