শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে প্রতি ১০ জন নারীর ৭ জনই পরকীয়ায়, কারণও জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১০ জন নারীর মধ্যে সাতজনই তাদের স্বামীকে ঠকান। সম্প্রতি ‘ডেটিং অ্যাপ গ্লিডেন’ নামের একটি অ্যাপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অ্যাপটি ব্যবহারকারী প্রায় পাঁচ লাখ ভারতীয় পুরুষ ও নারীর উপর একটি সমীক্ষা চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

সমীক্ষায় উঠে এসেছে, প্রতি ১০ জনের মধ্যে সাতজন নারী পরপুরুষের সঙ্গে পরকীয়ায় মজে থাকেন। কিন্তু কেন? এর উত্তরে কেউ বলেছেন, স্বামীকে বাড়ির কোনো কাজে তারা প্রয়োজনমতো পান না। কারো বক্তব্য, দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিরস হয়ে পড়েছে। আলাদা কোনো উত্তেজনা তারা আর বিবাহিত জীবন থেকে পাচ্ছেন না। তাই পরকীয়ায় জড়িয়ে পড়ছেন তারা।

চমকে দেওয়ার মতো আরও তথ্য রয়েছে। গ্লিডেন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা- এই তিন শহরের নারীরা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন।

গ্লিডেন বলছে, ১০ এর মধ্যে চারজন নারী দাবি করেছেন যে পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর তাদের স্বামীর সঙ্গে সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত হয়েছে। পাঁচ লাখ গ্লিডেন ইউজার-এর মধ্যে ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী পরকীয়ায় জড়ানোর কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন। সমীক্ষায় দেখা গেছে, ৩৪ থেকে ৪৯ বছরের নারীদের মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা বেশি।

পাঁচ লাখ ইউজার-এর মধ্যে ৭৭ শতাংশ নারী জানিয়েছেন, দাম্পত্য জীবন নিরস হয়ে যাওয়াই তাদের পরকীয়ায় জড়িয়ে পড়ার অন্যতম কারণ। বিবাহিত জীবনের বাইরে একজন সঙ্গী খুঁজে পাওয়ার মধ্যে তারা আলাদা উত্তেজনা অনুভব করছেন বলেও দাবি করেছেন। উল্লেখ্য, ২০০৯-এ ফ্রান্সে লঞ্চ করেছিল ডেটিং অ্যাপ গ্লিডেন। ২০১৭ সাল থেকে ভারতে পথচলা শুরু করেছিল এটি। সূত্র : জিনিউজ।

  • সর্বশেষ