শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৫০ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে লঙ্কানদের জন্য তরুপের তাস হবে মালিঙ্গা, বললেন চামিন্দা

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করবেন পেসার লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের জন্য ঘোষিত লঙ্কান স্কোয়াডে দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারেরকে লঙ্কানদের তুরুপের তাস মনে করেছেন সাবেক পেসার চামিন্দা ভাস।

এই নিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের আসরে খেলছেন মালিঙ্গা। বয়স ৩৫ হলেও এখনও দলের জন্য শতভাগ দিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার জন্য কঠোর পরিশ্রমও করেছেন এই লঙ্কান।

চলতি আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে ম্যাচ খেলা শেষেই দেশে গিয়ে পরের দিন শ্রীলঙ্কার ঘরোয়া লীগে মাঠে নেমেছেন মালিঙ্গা। সব মিলিয়ে অভিজ্ঞ মালিঙ্গার উপর আস্থা রাখতে চাইছেন ভাস। তার ভাষায়, ‘দলের জন্য সে তার শতভাগ দিয়েছে। আমরা দেখেছি সে একদিনে আইপিএল খেলার পর শ্রীলঙ্কার ঘরোয়া লীগেও অংশ নিয়েছে। তার প্রতিশ্রুতি এখানেই বোঝা যায়। দেশকে সে কতটুক দিতে প্রস্তুত। আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের জন্য মুখ্য ভুমিকা পালন করবে সে।’

সম্প্রতি সময়ে দল হিসেবে ভালো পারফরম করছে না শ্রীলঙ্কা। যার প্রভাব পড়েছে বিশ্বকাপের স্কোয়াডেও। চান্দিমাল-থারাঙ্গাদের মত ক্রিকেটারদের রেখেই বিশ্বকাপে যাচ্ছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা।

ভাস মনে করেন, সব দিক বিবেচনায় রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নির্বাচকরা। যারা স্কোয়াডে আছেন, তারা নিজেদের সেরাটা দিলেই বিশ্বকাপে ভালো কিছু করবে লঙ্কানরা। তিনি আরো বলেন, ‘বিগত কয়েক মাসে আশানুরূপ পারফরম করতে পারে নি শ্রীলঙ্কা। বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় নির্বাচকরা চিন্তা ভাবনা করে সঠিক দলই সাজিয়েছে। আমাদের এখান থেকেই সামনে এগিয়ে যেতে হবে, দলের সবাইকে পারফরম করতে হবে দেশের জন্য নিজেদের সেরাটা দিতে হবে।’

  • সর্বশেষ