শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় কিশোরী ক্লাব পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

জিয়ারুল হক : কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শনে ভোলায় ইউনিসেফের ৬ সদস্যর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভোলায় সফর করে। প্রতিনিধি দলটি ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের পরিচালিত শিবপুর ইউনিয়নের “ডালিয়া” কিশোরী ক্লাব পরির্দশন করেন । চ্যানেল আই

এসময় তারা কিশোর-কিশোরী ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এসময় কিশোরী ক্লাবের সদস্যরা তাদের ক্লাবের মাধ্যমে বিভিন্ন অর্জন, সমস্যা, উদ্দেশ্যাবলী ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন। এসময় কিশোরীরা প্রতিনিধি দলকে জানায়, এই ক্লাবের মাধ্যমে বাল্য বিয়ে রোধ, ইভটিজিংরোধ, যৌতুক, জন্ম-নিবন্ধন নিশ্চিতকরন, ঝরে পরা শিশুদের স্কুলে ভর্তি করাসহ নানা বিষয় সম্পর্কে কাজ করার কথা জানায়।

এছাড়াও জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমরা কিশোর-কিশোরীদের সচেতন করি, দুযোর্গ-সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ক্লাবে এসে বিনোদনমূলক অনুষ্ঠান ও খেলাধুলা করে থাকি। সমাজ থেকে বাল্য বিয়ে রোধ করতে পারবে বলে জানায় এই কিশোরী ক্লাব।

এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ এর সমাজিক গণমাধ্যম বিভাগের প্রভাষক জুলিয়ান ঝাঙ্ক বুডরভিটস, ইউনিসেফ এর জনসংযোগ বিশেষজ্ঞ থেনিয়েল থেব্রে, ইউনিসেফ এর বরিশাল বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদসহ আরো অনেকে।

  • সর্বশেষ