শিরোনাম
◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকরা ক্লাসে মাত্র ৫ শতাংশ পড়ান: ড. জাফর ইকবাল

ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আমরা ক্লাসে মাত্র ৫ শতাংশ পড়াই। খুব অল্প সময়ে এর বেশি আর পড়ানো সম্ভব নয়। আর বাকি ৯৫ শতাংশ শিক্ষার্থীদের নিজের চেষ্টায় পড়ে নিতে হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, আইআইসিটি’র ডিরেক্টর অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান, স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্সে অ্যান্ড টেকনোলজি’ এর ডিন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ, ফেস্টের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান, সহকারী অধ্যাপক আসিফ মো. সামির।

শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এসডব্লিউই-আইআইসিটি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানটি চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
সূত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়