শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে পাঞ্জাবের মুখোমুখি রাজস্থান

স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রবীচন্দ্রন অশ্বিনের দল কিংস ইলেভেন পাঞ্জাব ও অজিঙ্কা রাহানের দল রাজস্থান রয়্যালস। চন্ডিগড়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই ম্যাচ সামনে রেখে গত সংবাদ সম্মেলনে রাজস্থান রয়্যালসের স্পিনার শ্রেয়াস গোপাল বলেন, ‘অবশ্যই এ ব্যাপারে আমাদের এবার বাড়তি সতর্ক থাকতে হবে। আমরা লক্ষ্য করে দেখেছি, অন্য দলের ব্যাটসম্যানরা কিন্তু এই জায়গাতে সচেতন থাকছে। আমরা চাই না, সেই ঘটনার এবারও পুনরাবৃত্তি হোক।’

তিনি আরো বলেন, ‘ওই ঘটনা নিয়ে আমরা কেউ আর ভাবতে চাই না। মোহালিতে ফিরতি লড়াইটা হবে শূন্য থেকে।’

এই মুহূর্তে পয়েন্ট টেবলে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। সাত নম্বরে রাজস্থান রয়্যালস। ফলে প্লেঅফে খেলা নিশ্চিত করতে হলে আজ জয় প্রয়োজনীয় হয়ে পড়েছে পাঞ্জাবের কাছে।

সোমবার ভারতের বিশ্বকাপ দলে ডাক পাওয়া পাঞ্জাব দলের ওপেনার লোকেশ রাহুল বলেছেন, ‘আমাদের বোলারদের আরেকটু সতর্ক থাকতে হবে। শেষ ম্যাচের প্রেক্ষিতে বলতে পারি, ডেথ ওভারে আমাদের বোলিংটা কার্যকরী ছিল না। সেটাই কিন্তু আরসিবিকে ম্যাচ জেতার রাস্তা তৈরি করে দিয়েছিল। এবার কিন্তু সেই ভুল করা যাবে না।’

একই সুর অধিনায়ক অশ্বিনের কণ্ঠেও। তিনি বলেছেন, ‘আগের ম্যাচ হারতে হয়েছে নিজেদের ভুলে। শুধু বাজে বোলিংই নয়। আমাদের ফিল্ডিংও মোটেও উচ্চমানের ছিল না। এই দুটো ব্যাপারে আমাদের সাবধানী থাকতে হবে। এই পরিস্থিতিতে আর একটা হারে আমাদের প্লেঅফে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যেতে পারে। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। রাজস্থান শেষ দুটো ম্যাচে খুব ভাল ক্রিকেট খেলেছে। ওদের উপেক্ষা করার প্রশ্ন ওঠেই না।’

  • সর্বশেষ