শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের উদ্যোগে নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে।

রোববার বিকেলে শিক্ষানুরাগী কামরুল হোসেন টিপুর সভাপতিত্বে নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে বক্তব্য রাখেন নুসরাতের বাবা এ কে এম মুছা মিয়া। আরটিভি।

সভায় সর্বসম্মতিতে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরীকে সভাপতি, স্থানীয় সমাজসেবক কামরুল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুছা মিয়া, মা শিরিনা আক্তার, সহসম্পাদক মাহতাবুর রশীদ, নুরুল হুদা, মো. আলী ফরহাদ, কোষাধ্যক্ষ নুসরাতের ভাই মাহমুদুল হাসান ও রাশেদুল হাসান।
নুসরাতের বাবা এ কে এম মুছা মিয়া সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে হত্যার রহস্য উদঘাটনে প্রধানমন্ত্রী ও গণমাধ্যম যে ভূমিকা রেখেছে তার জন্য আমি ও আমার পরিবারের সদস্যরা কৃতজ্ঞ। এই ফাউন্ডেশন অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহতাবুর রশীদ, মোস্তাক আহমেদ সেলিম ও হাজী রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে নুসরাতের পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়