শিরোনাম
◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেহারায় মারা ইসলামে নিষেধ

সাইদুর রহমান: সমস্ত সৃষ্টি জীবের মাঝে মানুষকে আল্লাহ তায়ালা সর্বাধিক সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন । আর মানব দেহের মাঝে তার চেহারাকে বানিয়েছেন সুন্দর ও মর্যাদাবান। মানুষের রুপ-সৌন্দর্য প্রকাশস্থল হলো তার চেহারা। সুতরাং চেহারার ওপর চড় মারা বা কোন ধরনের আঘাত করা থেকে বিরত থাকা উচিত।

রাসুল সা. বলেন,“যদি তোমাদের মাঝে কেউ কোন লোককে (শিক্ষা বা শাস্তি দেওয়ার জন্য) প্রহার করে; তবে যেন চেহারায় আঘাত না করে। কেননা আল্লাহ তায়ালা হযরত আদম আ. কে তার আকৃতিতে সৃষ্টি করেছেন’’।(বুখারি ও মুসলিম)
ইবনু হাজার আসকালানী বলেন, সব ধরনের শাস্তি উক্ত নিষেধাজ্ঞার উপর অন্তর্ভুক্ত ৷ (ফাৎহুল বারী ৫/১৮৩ পৃঃ)

এ হাদিস থেকে বোঝা যায়, চেহারায় আঘাত করা নিষেধ। তবে অন্য স্থানে মারার অনুমতি রয়েছে। কিন্তু এটা নির্দেষ নয়।
সুতরাং, ছেলে সন্তান ও ছাত্রদের আদব-শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যদি শাসনের প্রয়োজন হয়; তবে চেহারা ব্যতিত অন্যস্থানে মারার অনুমতি রয়েছে।এ ক্ষেত্রে যেন সীমালঙ্গন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নিশ্চয় আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না। (আল কুরআন)

  • সর্বশেষ