শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরুলিয়ায় তুরাগ নদীর তীর উচ্ছেদে বিআইডব্লিউটিএর জিডি

রাইসা মনোয়ার : সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছিল একটি বিনোদন পার্ক। বিআইডব্লিউটিএ অভিযানে গিয়ে উচ্ছেদ শুরু করে এর স্থাপনা। ভেঙ্গে ফেলা হয় বড় আকারের একটি ডাইনাসরের একটি ভাস্কার্যও । এ সর্ম্পকে বিআইডব্লিউটিএ যুগ্ম সম্পাদক এ কে আরিফ উদ্দিন বলেন, বেশ কিছু বাধা বিপওি দেখতে পাচ্ছি আমরা সামনে। কারণ বিনোদন পার্ক ছাড়াও বেশ কিছু ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে । সেগুলো অপসারণের আওতায় এসেছে। মাছরাঙ্গা টিভি।

যেসব ইন্ডাস্ট্রি ভেঙ্গে ফেলা হবে তা রেড মার্ক দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী উচ্ছেদ অভিযান হবে। এখানে কোনো তদবির, বাধা বিপওি, প্রভাব প্রতিপওি কোনো কিছু আমলে আনা হবে না। বিরুলিয়া সেতুর কাছে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এর দুই একর জায়গা দখল করে টেক্স ইউরোপ নামে একটি ইন্ডাষ্টি। এ সর্ম্পকে পানি উন্নয়ন বোর্ডের উপ-

সহকারী প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান বলেন, আমরা তাদেরকে নোটিশ পাঠিয়েছি জায়গা ভরাট না করার জন্য। তারা কোনো রেন্সপন্স করে নাই। আমরা তাদেরকে বলেছি এটা বালি দিয়ে জায়গা ভরাট না করার জন্য। এটা সরকারী জায়গা। তার পরও তারা জায়গা ভরাট করেছে। এজন্য তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।  এর একটু দূরে গড়ে তোরঅ হয়েছে রেডী মিক্স এর কারখানা। যার পুরো অংশটি নদীর মধ্যে। দ্রূত কাজ শেষ করতে তিন দিনের জায়গায় চার দিনে অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটিএ ।

 

  • সর্বশেষ