শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে মহানবীকে কটুক্তির অভিযোগে কারাগারে ১

শাফায়েকুল ইসলাম : কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় মহানবী (সাঃ)কে কটুক্তির অভিযোগে আটক হাবীবুর রহমান রেজভী (৫৪) নামে একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানম এর খাস কামরায় সোমবার বিকালে অভিযুক্ত হাবীবুর রহমানকে উপস্থাপন করা হলে বিচারক এ নির্দেশ দেন।

আদালতের জিআরও এএসআই মোঃ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় বিচারক বেগম ওবায়দা খানম এ নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি উপজেলার উপজেলার গোয়াতলা গ্রামের গ্রামের বাসিন্দা ও স্থানীয় খানকা শরীফের পীর হিসাবে পরিচিত মাওলানা হাবীবুর রহমান রেজভীর ওয়াজ মাহফিলে রাখা বক্তব্য ভিডিওতে ভাইরাল হয়। উক্ত বক্তব্যে মহানবী (সাঃ)কে কটুক্তি করায় জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। গতকাল রবিবার রাতে কটিয়াদি উপজেলা সদরে গেঞ্জি মহলে হাবীবুর রহমানকে দেখে সাধারণ ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে তার উপর চড়াও হয় এবং গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ এনে মাওলানা মুফতি ইসমাঈল হোসেন বাদী হয়ে আজ সকালে কটিয়াদি থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিকালে তাকে জেলা সদরে আদালতে পাঠনো হয়।

  • সর্বশেষ