শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি চন্দরপলের

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে উইন্ডিজ ক্রিকেট থেকে অবসর নিলেও ৪৪ বছর বয়সেও এখনও লিগ গুলোতে ব্যাটিংয়ের দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন শিবনারায়ন চন্দরপল। টেস্ট ক্রিকেটে সমৃদ্ধ থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে তাকে রীতিমত ভয় পেতো বোলাররা।

সম্প্রতি একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় ডাবল সেঞ্চুরি হাঁকান চন্দরপল। ৭৬ বলের মোকাবেলায় ২৫টি চার ও ১৩টি ছক্কায় ২১০ রান করে থামে তার ইনিংস, যেখানে স্ট্রাইক রেট ছিল ২৭৬.৩১! ক্যারিবি লাম্বার বলপাকে সেন্ট মার্টিনে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল অ্যাডাম স্যানফোর্ড ক্রিকেট ফর লাইফ নামের একটি টুর্নামেন্টের অংশ। চন্দরপলের বিধ্বংসী ইনিংসে ভর করে ম্যাচে দল জয় পায় ১৯২ রানের বিশাল ব্যবধানে।

অবশ্য ঐ টুর্নামেন্টটি আইসিসির স্বীকৃত আসর না হওয়ায় ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডের মর্যাদা পাচ্ছেন না চন্দরপল।

উইন্ডিজ বা সাবেক ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৬৪টি টেস্ট, ২৬৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ২০১১ সালে ওডিআই এবং ২০১৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি।

  • সর্বশেষ