শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে তরমুজের ফলন বিপর্যয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের

মো. আল-আমিন : নোয়াখালীর সুবর্ণচরে বৃষ্টি ও বৃষ্টি পরবর্তি খরার কারণে ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত রোগে নষ্ট হয়ে সর্বসান্ত হওয়ার শংকায় চাষীরা। তবে এটাকে জলবায়ূ বির্পযয়ের প্রভাব হিসেবে দেখছে বিশ্লেষকরা। ভবিষ্যতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদের পরামর্শ দিচ্ছেন তারা। যমুনা টিভি

চাষীরা জানান, বৃষ্টি ও খরায় নানা রোগে নষ্ট হয়ে যাচ্ছে ফসল। আমাদের ফলনও কমে যাচ্ছে। আবার অতিরিক্ত লবনাক্ততায় শুকিয়ে যাচ্ছে পাতা। তরমুজের পাশাপাশি সবজি ক্ষেতও আক্রান্ত হচ্ছে। এই তরমুজ বিক্রি করে তেমন লাভ হবে না। লাভ না হলে কিস্তির টাকা শোধ করতে পারব না। আমরা সরকারের কাছ থেকে সাহায্য চাই।

তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, আমরা রোগের নমুনা সংগ্রহ করেছি। সেটা নিয়ে উচ্চতর গবেষণা করে কোন ভাইরাসটি এই রোগের জন্য দায়ি তা বের করছি। পরবর্তিতে কৃষকদের রোগের প্রতিষেধক দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এ বছর জেলায় ১০ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু সুবর্ণচরেই হয়েছে ৯ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে। প্রতি মৌসুমে ২০০ কোটি টাকার তরমুজ বিকিকিনি হয় এই অঞ্চলে।

  • সর্বশেষ