শিরোনাম
◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট ◈ বাংলাদেশের যে ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, সিসিটিভির আওতায় পুরো এলাকা ◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ফিফা ও এএফসি কমিটির সদস্য নির্বাচিত হলেন কিরণ

আক্তারুজ্জামান : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ও এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসিবে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ। তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন। এর আগেও ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির ২০তম কংগ্রেসে তিনি এ পদে নির্বাচিত হন। সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী মালদ্বীপের মরিয়ম মোহামেদকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। নবনির্বাচিত এই কমিটি ২০২৩ সালের এশিয়ান কাপ কোথায় হবে তার সিদ্ধান্ত নেবে।

এএফসির সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন শেখ সামলান বিন ইব্রাহিম আল খেলাইফি। আগের মেয়াদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এএফসির সদস্য পদে নির্বাচিত মাহফুজা আক্তার কিরণ বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য পদে আছেন। তাছাড়াও বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান তিনি।

  • সর্বশেষ