শিরোনাম
◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:২২ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় অপহরণকারী গ্রেফতার, উদ্ধার অপহৃত স্কুল ছাত্রী

নাজমুল রিপন, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় অপহরণের তিন দিন পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়ার থানা পুলিশ। অপহৃতকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা ভারপ্রপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার সেরাল গ্রামের সরফুদ্দিন হাওলাদারের মেয়ে ও সেরাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষা দেয়া ছাত্রী উম্মে শাহারা অনন্যা (১৬)কে সোমবার রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করে একই উপজেলার উত্তর পতিহার গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে আরিফ সরদার (২৮)।

অনন্যার বাবা একটি বেসরকারি ব্যাংকে ঢাকায় চাকরি করার সুবাদে তার মা শীলা বেগম বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-২ (৪.৪.১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অপহরণ কারী আরিফ সরদাররের বাড়ি থেকে স্কুল ছাত্রী অনন্যাকে উদ্ধার করে অপহরণকারী আরিফকে গ্রেফতার করে।

শুক্রবার সকালে গ্রেফতারকৃত আরিফকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় জেল হাজতে ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ