শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীর অপসারণ দাবি চসিক স্বাস্থ্যবিভাগের মানববন্ধন

শহিদুল ইসলাম : চট্টগ্রাম থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে অপসারণের দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশনের চসিক স্বাস্থ্যবিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্টিত হয়।

এসময় তারা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সকল ধরনের সৌজন্যতা পরিহার করে উপস্থিত সিনিয়র প্রকৌশলীদের সুপারসিড করে প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশ যে ঔদ্ধ্যত্যপূর্ণ ও অশোভন আচরচন করেছে তার জন্য অনতিবিলম্বে ঐ প্রকৌশলীকে চট্টগ্রাম থেকে প্রত্যাহার এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

তারা বলেন, সিটি মেয়রের উন্নয়ন পরিকল্পনা ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সিটি মেয়র ৬০ লক্ষ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি নগরবাসীর স্বার্থের কথা বিবেচনা করে পোর্ট কানেকটিং রোডের জলাবদ্ধতা রোধে ড্রেনের পানি নিস্কাশনে বাধা সৃষ্টি না হওয়ার জন্য ড্রেনটি সোজা করার কাজ শুরু করেছিলেন। কিন্তু উক্ত স্থানে আশ্রাফুজ্জামান অবৈধ বাজার বসিয়ে নিজ স্বার্থ রক্ষায় মেয়রের সাথে যে শৃঙ্খলা পরিপন্থী আচরণ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। বক্তারা আরো বলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি করছেন আর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি করলে সারা চট্টগ্রাম অচল হয়ে যাবে।সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। এসময় বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, সিনিয়র কনসালটেন্ট ডা.প্রীতি বড়ুয়া, ডা. নাসিম ভুঁইয়া, ডা. আশিষ মুখার্জি, ডা. তৌহিদুল আলম খান, ডা. দিদারুল মনির রুবেল, ডা.সুমন তালুকদার, ডা. পলাশ, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম, ইনচার্জ আবু সালেহ প্রমূখ।

এর আগে মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সঙ্গে অশ্লীল ও অশোভন আচরণের প্রতিবাদে বুধবার সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, সোমবার (১ মার্চ) সন্ধ্যায় আন্দর কিল্লার নগর ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে গৃহায়ন কর্তৃপক্ষের ৬ জন প্রকৌশলীর সঙ্গে আলোচনার একপর্যায়ে ওই প্রকৌশলীর কথা কাটাকাটি হয় মেয়রের সঙ্গে। এসময় তিনি মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বাজার বসিয়ে অপরাধ আড়াল করার জন্য তাকে বকাঝকা করেছিলাম। সেটাকে ইস্যু করে তারা এখন অপপ্রচার চালাচ্ছে।

  • সর্বশেষ