শিরোনাম
◈ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ◈ সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ◈ কোচ আন‌চেল‌ত্তি নেইমারের বিকল্প ব্রাজিলে দেখেন না  ◈ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? দলীয় প্রতীক, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় নির্বাচন নিয়ে যা জানা গেল ◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬% ◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত দুই কালোবাজারি টিকেটসহ আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চিন্হিত দুই টিকেট কালোবাজারিকে আটক করেছে । এরা হলেন, শহরের উওর মৌড়াইল এলাকার হেলু মিয়া (৪৩) ও সুমন (২১)।
সোমবার সকাল পৌনে দশটার দিকে ২ নং প্লাটফর্মের ওভার ব্রীজের নীচ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে  ৬ টি টিকেট  উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: সানাউল হক জানান, টিকেটসহ আটকৃত দুজন চিন্হিত ও পেশাদার টিকেট কালোবাজারি। এদের বিরুদ্ধে আগে টিকেট কালোবাজারির  মামলা রয়েছে  এবং ভ্রাম্যমান আদালতের মার্ধ্যমে সাজাও প্রদান করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ