শিরোনাম
◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নখ কামড়ানো উত্তেজনা ছড়ানো ম্যাচে ২ রানে জিতলো বিকেএসপি

নিজস্ব প্রতিবেদক : ডিপিএলের ৩০তম ম্যাচে বিকেএসপির বিপক্ষে শেষ মুহূর্তের সহজ সমীকরণ মেলাতে না পেরে ২ রানের ব্যবধানে হারতে হলো ব্রাদার্স ইউনিয়নকে। জয়ের জন্য ব্রাদার্সের প্রয়োজন ছিল ২৬৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের খরচায় ২৬৭ রানের চ্যালেঞ্জিং এই সংগ্রহটি পেয়েছিল বিকেএসপি। কিন্তু লক্ষ্য তাড়ায় ৫০ ওভারে ৯ উইকেটের খরচায় স্কোর বোর্ডে তারা সাকুল্যে যোগ করতে পারলো ২৬৫ রান।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শামীম হোসেনের ৭১, পারভেজ হোসেন ইমনের ৬৯ ও অধিনায়ক আকবর আলীর ৫৬ রানে ভর করে ৯ উইকেটের বিনিময়ে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বিকেএসপি। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান শরীফ। এবাদত হোসেন ২টি এবং শরিফুল্লাহ, চিরাগ জনি ও নাইম ইসলাম জুনিয়র ১টি করে উইকেট তুলে নেন।

জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য ছুঁতে নামা ব্রাদার্সকে স্বপ্ন দেখাতে থাকে জুনাইদ সিদ্দিকী ও চিরাগ জনির ব্যাট। ওপেনার জুনাইদের ব্যাট থেকে আসে ৫২ রান। আর চিরাগ জনি করেন ৯৬ রান। ব্যাটসম্যানদের অপরিনামদর্শী ব্যাটিংয়ে ৯ উইকেটের বিনিময়ে ৫০ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান। এছাড়া ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শরিফুল্লাহ। বিকেএসপির হয়ে বল হাতে মুকিদুল ইসলাম ৪টি, শামিম হোসেন ২টি ও হাসান মুরাদ নিয়েছেন ১টি উইকেট।

  • সর্বশেষ