শিরোনাম
◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৬:৪৪ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার-পাঁচ হাজার বছর আগে উপমহাদেশে পুতুল নাচের প্রচলন ছিল, বললেন মুস্তফা মনোয়ার

আল-আমিন মাসুদ: (২) বিশ্ব পুতুল নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে সপ্তাহব্যাপী পুতুল নাচ উৎসব। বাংলার হাজার বছরের নাট্যচর্চার ধারায় ‘পুতুল নাট্য’ আদি ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বাংলাদেশের গ্রামে-গঞ্জে এক সময় পুতুল নাচের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও নগরায়ন ও প্রযুক্তির আধুনিকায়নের ফলে সেই জনপ্রিয়তা এখন অনেকটাই হারিয়ে গেছে। বিবিসি।

এ বিষয়ে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ার বলেন, পুতুল নাচ এক সময়ে সামাজিক বন্ধু ছিল। এর মাধ্যমে নীতি কথা, ধর্মের অ্যাখান বলা হতো। সমাজের যে প্রাত্যাহিক আনন্দ-দুঃখ, হাসি-তামাশা পুতুল নাচের মাধ্যমে প্রকাশ পেত। তার বিনিময়ে সংশ্লিষ্টদের চাল-ডাল ইত্যাদি দেয়া হতো।

তিনি বলেন, পুতুল নাচের ইতিহাস বহু দিনের। চার থেকে পাঁচ হাজার বছর আগেও ভারত উপমহাদেশে এর প্রচলন ছিল। আধুনিক প্রযুক্তির কারনে মনে হচ্ছে যে এর প্রচলন চলে গেছে। কিন্তু বাংলাদেশ থেকে এর প্রচলন চলে যাওয়ার কারণ হলো পাকিস্তান আমলে হঠাৎ করেই বলা হলো এগুলো বিধর্মী। গ্রামে-গঞ্জে বিভিন্ন জায়গায় এগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হলো। সে সময়ে অনেক পুতুল নাচের শিল্পী ভারতে চলে যায় এবং অল্প কিছু এদেশে থেকে যায়। এত দিন তারাই এই শিল্পকে বাংলাদেশে বাঁচিয়ে রেখেছিল।

তিনি আরো বলেন, টেলিভিশন আসার ফলে যে পুতুল নাচ হারিয়ে যাচ্ছে ঠিক সেটাও বলা যাবে না। কারণ রাশিয়াসহ অন্যান্য দেশের টেলিভিশনে পুতুল নাচ দেখানো শুরু করার পর পুতুল নাচ শিল্পীদের আয় বহুগুনে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, পুতুল নাচের ঐতিহ্য ধরে রাখতে ২০১৩ থেকে প্রতি বছর ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উদযাপন এবং প্রতি বছর একজন শিল্পীকে সম্মাননা প্রদান করছে শিল্পকলা একাডেমি।

  • সর্বশেষ