শিরোনাম
◈ রাজধানীর পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, পালিয়ে গেল ২ দুর্বৃত্ত ◈ মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ বাংলাদেশি ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর, মিলবে একই পে স্কেল ◈ রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ ইসলামবিদ্বেষের মধ্যেও যুক্তরাষ্ট্রে ৯৭ মুসলিম প্রার্থীর ঐতিহাসিক জয়, কীভাবে এল এই সাফল্য? ◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ট্রাম্পের

আব্দুর রাজ্জাক : ২.রক্ষণশীলরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পক্ষপাতমূলক আচরণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এমন আচরণ বন্ধে কোন পদক্ষেপও নিচ্ছে না বলে তিনি মঙ্গলবার অভিযোগ করেন। এনডিটিভি, স্ট্রেইট টাইমস

৩.ট্রাম্পের একজন কংগ্রেসনাল মিত্র টুইটারের বিরুদ্ধে রক্ষণশীলদের ব্যাপারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে মামলা করার পর তিনি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর কেন্দ্র সিলিকন ভ্যালির ওপর এক গাদা অভিযোগ উত্থাপন করেছেন। তবে প্রযুক্তি কোম্পানিগুলো রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

৪.রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ডেভিন নুনেস রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

৫.ট্রাম্প বলেন, ফেসবুক, গুগল ও টুইটার সদা রক্ষণশীল রিপাবলিকানদের আক্রমণ করলেও বামপন্থী ডেমোক্রেটদের ওপর সুমিষ্ট আচরণ করে। তারা কখনো ‘দুর্নীতিগ্রস্ত’ গণমাধ্যমগুলোকেও খুঁজে পায় না বা তাদের উল্লেখ করে না।

৬.ট্রাম্প আরো বলেন, যেখানে রিপাবলিকান ও রক্ষণশীলদের উপস্থিতি থাকবে সেখানেই ফেসবুক ও টুইটারের বৈষম্যমূলক আরচণ থাকবে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক পরিচালক ডান সাভিয়নের অ্যাকাউন্টও ফেসবুক ব্লক করে দিয়েছিলো বলে এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করেন।

  • সর্বশেষ