শিরোনাম
◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঁচে আছেন নির্মাতা শাহেদ চৌধুরী

মহিব আল হাসানঃ বিকেল পাঁচটায় নির্মাতা শাহেদ চৌধুরীর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

সংবাদে উল্লেখ করা হয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে অনেক চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

কিন্তু কর্তব্যরত ডাক্তার বলেছেন তিনি এখনও বেঁচে আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিছুটা পার্লস কাজ করছে তার। বেঁচে যাওয়ার সম্ভাবনা কিছুটা আছে।

বিকেল তিনটার দিকে শাহেদ চৌধুরী হঠাৎ করে অসুস্থ হলে রাজধানীর জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

চলচ্চিত্র নির্মাতা জন্ম ১৯৬৬ সালে ২ মার্চ কুষ্টিয়ার কুমারখালি থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্ত্রী ও এক কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে তার। পরিচালক গাফফার এর সহকারী হিসেবে চলচ্চিত্র আত্মপ্রকাশ ঘটে তার । তার প্রথম পরিচালিত ছবি,খল নায়িকা(২০০২)সালে মুক্তি পেয়েছিলো।টাফ অপারেশন, হাই রিস্ক, টেনশন, ভালো হতে চাই,তার সর্বশেষ মুক্তি পাপ্ত ছবি, আড়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়