শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের মাঠে কষ্টের জয় ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে নিজেদের স্টেডিয়ামে ১-০ গোলের ব্যবধানে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পায় পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। পেনাল্টিতে একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা সিটি চতুর্থ মিনিটে প্রথম ভালো সুযোগটা পায়। ডেভিড সিলভা দূরের পোস্টে খুঁজে পান রিয়াদ মাহরেজকে। গোল করার মতো জায়গায় থেকেও তিনি বাইরে মেরে দলকে হতাশ করেন। এছাড়া প্রথম ১৩ মিনিটে গোলের জন্য ছয়টি শট নেয় সিটি কিন্তু তার কোনোটিই তারা রাখতে পারেনি লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে মাঠে লেরয় সানের বিপরীতে নামেন বের্নার্দো সিলভা। তাকে ফেলিপে অ্যান্ডারসন ফাউল করলে পেনাল্টি পায় সিটি। ৫৯তম মিনিটে সফল পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আগুয়েরো। চলতি আসরে এটি তার ১৮তম গোল। বাকি সময়ে সিটির রক্ষণকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি ওয়েস্ট হ্যাম। অন্যদিকে ব্যবধানও বাড়াতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়