শিরোনাম
◈ একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে নারায়ণগঞ্জ সদরের ইউএনওর ওএসডি বাতিল

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আলোচিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বীণাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) করার আদেশ বাতিল করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি বাতিলের বিষয়টি জানানো হয়।

গত ৪ ফেব্রুয়ারি তাকে ওএসডি করার পর ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জের ধরে ব্যাপক তোলপাড়ের ২১ দিনের মধ্যে ওএসডি বাতিল করা হলো। এর আগে, অন্তঃসত্ত্বার কারণে ইউএনও হোসনে আরা বীণাকে ওএসডি করায় গত ১১ ফেব্রুয়ারি সংসদে ক্ষোভ প্রকাশ করেন এমপিরা।

এ ধরনের সিদ্ধান্ত বর্তমান নারীর ক্ষমতায়নের যুগে একটি ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তারা। সেইসঙ্গে এ ঘটনার নাটের গুরু কে বা কারা সেটাও খুঁজে বের করার দাবি জানান।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে বেশ আলোচিত ইউএনও হোসনে আরা বেগম বীণা। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে প্রথম মা হয়েও সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারছেন না তিনি। জন্মের দিন থেকেই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অপরিপক্ব শিশুটিকে।

নিজের নিষ্পাপ সন্তানের কী দোষ ছিল? এমন আর্তি জানিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। এরপর প্রশাসনে তোলপাড় শুরু হয়। ১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন সচিব ফয়েজ আহাম্মদকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এর আগে হোসনে আরা বীণাকে টেনশনমুক্তভাবে বিশ্রামে থাকতেই ওএসডি করা হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন।

তিনি বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আমরা দেখেছি। সামনে যেহেতু উপজেলা নির্বাচন, মূলত তার ওপর মানসিক চাপ কমাতে এবং টেনশনমুক্তভাবে বিশ্রামে থাকতে পারেন সে জন্য ওএসডি করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’ সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়