শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকসু নির্বাচন নিয়ে ইসলামী শাসনতন্ত্রের সংলাপ

সানজানা শ্রুতি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী শাসনতন্ত্র ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সংলাপে তারা সভাপতির ক্ষমতা হ্রাস সহ ৮ দফা দাবি জানিয়েছে।

তাদের অন্য দাবিগুলো হলো- গঠনতন্ত্র সংশোধন করে সভাপতির ক্ষমতা হ্রাসসহ, তফসিল ঘোষণার পূর্বে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করা, একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন, ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা, রাজনৈতিক নিরপেক্ষ শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণার পর প্রার্থী, নেতাকর্মী,সমর্থকদের হুমকি, হয়রানি ও গ্রেফতার না করা, নির্বাচনী প্রচার-প্রচারণায় সকল দলকে সমান সুযোগ প্রদান, নিয়মিত ছাত্র-ছাত্রীরাই শুধু রাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থীতার সুযোগ প্রদান (সান্ধ্যকালীন কোর্স, এমফিল, পি.এইচ.ডি ও অনিয়মিত শিক্ষার্থীরা প্রার্থী কিংবা ভোটার হতে পারবে না)।

সংলাপে ইশার পক্ষে নেতৃত্ব দেন ইশা’র রাবি শাখার সভাপতি মো. ইলিয়াস হোসাইন এবং সংলাপ কমিটির পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিটির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান।

জানতে চাইলে সংলাপ কমিটির আহবায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ইসলামী শাসনতন্ত্রের নেতাকর্মীরা আট দফা দাবি জানিয়েছে। তাদের দাবিগুলো অধিকাংশ ছাত্রসংগঠনের সঙ্গে মিল রয়েছে। তবে সভাপতির ক্ষমতা হ্রাসের যে দাবি তা নিয়ে পরে আলোচনা করা হবে।

উল্লেখ্য, রাকসু নির্বাচন নিয়ে গত ০৭ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু করে রাকসু সংলাপ কমিটি। আগামী ২৮ ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়নের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।’

  • সর্বশেষ