শিরোনাম
◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় স্কুল ছাত্রের বাড়িতে হামলা

রেজাউল করিম রয়েল: শ্রীনগরে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে মাদক ব্যবসায়ীরা। রবিবার দুপুরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানায়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকার পুলিশের তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী ধর্ম মন্ডলের ছেলে গোপাল মন্ডল (২২) ও শ্যামল মন্ডলের ছেলে সায়ণ মন্ডল (২০) পাইলট স্কুলের দশম শ্রেণীর ছাত্র কায়েস আলামিনকে ইয়াবা ব্যবসা করার প্রস্তাব দেয়। কায়েস আলামিন এই ব্যবসায় রাজি না হওয়ায় গোপাল ও সায়ন প্রায়ই তাকে ফুসলাতো। সর্বশেষ বুধবার সকালে তারা প্রস্তাব দিয়ে কায়েসের পিছু নিয়ে তাকে মারধর ও তাদের বাড়িতে গিয়ে হামলা করে। কায়েসের পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে গোপাল ও সায়ান পালিয়ে যায়।

এঘটনায় কায়েসের বাবা মোঃ স্বপন বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এএসআই মঞ্জুরুল জানান, বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চলছে।
এর আগেধর্ম মন্ডলের বাড়িতে মাদকের অভিযান চালানোর সময় পুলিশকে মারধরের ঘটনা ঘটে। ওই অভিযানে পুলিশ ধর্ম মন্ডল তার ছেলে ও স্ত্রীকে মাদক সহ গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়