শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেটমারের সেঞ্চুরি ও কটলারের বোলিং তোপে সমতায় ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিমরন হেটমারের অনবধ্য সেঞ্চুরিতে ও কটলারে বোলিং তোপে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে উইন্ডিজ।

৮৩ বল খেলে ১০৪ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় মিডল অর্ডারের ব্যাটসম্যান সিমরন হেটমার। ১০৪ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন তিনি। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ক্রিজ গেইল দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে আদিল রশিদের বলে বোল্ড হয়ে যান। ৫০ রানের ইনিংসে ৪টিই ছিলো ওভার বাউন্ডারি আর একটি চারের মার। এছাড়া শাই হোপ করেন ৩৩ রান।

বল হাতে উুড, প্লানকেট, স্টোকস ও রশিদ একটি করে উইকেট নেন।
২৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে যায় ইংশিরা। বেন স্টোকসের ৭৯ (৮৫) ও ইয়ন মরগানের ৭০ (৮৩) রান করেও জিততে পারেনি প্রথম ম্যাচে ৩৬০ রান চেইজ করে জয় পাওয়া দলটি।

ক্যারিবীয় বোলার কটরেল ও ব্যাটসম্যানের কাছেই হেরে যায় দলটি। কটরেল একাই ৫ উইকেট তুলে নেয়। ৯ওভার বল করে ৪৬ রান দিয়ে উইকেট গুলো তুলে নেন তিনি। এছাড়া জেসন হোল্ডার নেয় তিনটি উইকেট ও থমাস এবং ব্র্যার্থওয়েট নেয় একটি করে উইকেট।

ফলাফল ২৬ রানের জয় উইন্ডিজের।

উল্লেখ্য, পাঁচ সিরিজে ১-১ সমতায় আসে উইন্ডিজ।

  • সর্বশেষ