শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগোয়ায় বাংলাদেশের অনারারি কনসাল নিয়োগ পেলেন হিসাকাজু মিজুতানি

তরিকুল ইসলাম : জাপানের নাগোয়া শহরে বাংলাদেশের অনারারি কনসাল হিসাবে নিয়োগ পেয়েছেন মিতসুবিশি এয়ারক্রাফট কর্পোরেশনের সভাপতি হিসাকাজু মিজুতানি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নাগোয়া ক্যাসল হোটেলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত অনারারি কনসালের কাছে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

রাষ্ট্রদূত অনারারি কনসাল কে শুভেচ্ছা জানান এবং জাপান-বাংলাদেশের মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক ও বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন দু’দেশের পারস্পারিক সম্পর্ক আরো গভীর হবে এবং নতুন কনসাল হিসাকাজু মিজুতানি সহযোগিতার নতুন দ্বার উম্মোচন করতে ফলপ্রসূ অবদান রাখবেন। দুই দেশের সম্পর্ক শক্তিশালীকরণে কার্যকরী অবদান রাখার জন্য রাষ্ট্রদূত সদ্য বিদায়ী অনারারি কনসাল হিদেও এগাওয়া কে ধন্যবাদ জানান।

এ সময় আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা, নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা, নাগোয়ার অন্যান্য দেশের অনারারি কনসাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁরা এসময় শুভেচ্ছা বাণী প্রদান করেন এবং উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর দৃঢ় করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশের অনারারি কনসাল হিসাবে নিয়োগ দেয়ায় হিসাকাজু মিজুতানি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সম্পূর্র্ণ সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়