শিরোনাম
◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ১২:৪১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল ২৪ জুন থেকে নিয়ন্ত্রিত থাকবে।

এতে বলা হয়, বিশ্বকাপ চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো-শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবাসংশ্লিষ্ট যানবাহন প্রবেশ করতে পারবে।

জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগীবাহী গাড়ি, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিং-সংশ্লিষ্ট যানবাহনসহ অন্যান্য সরকারি গাড়িকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকদের মতামত, পরামর্শ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

 

  • সর্বশেষ