শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০২:০৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজাববিহীন কনসার্টের খেসারত, দুই বছরের নিষেধাজ্ঞাসহ দোররা শাস্তি

হিজাব ছাড়া কনসার্টে পারফর্ম করার অপরাধে ইরানের এক জনপ্রিয় নারী গায়িকাকে ৭৪টি দোররা (চাবুক মারার) নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই গায়িকার নাম পারাস্তু আহমদি। 

তার পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইরানের নতুন রাজনৈতিক ব্যবস্থায় নারীদের ওপর ধর্মীয় বিধিনিষেধ আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই রায়।

advertisement

ইরানের কোম প্রদেশের একটি রুদ্ধদ্বার আদালতে গত সপ্তাহে পারাস্তু আহমদি এবং তার ব্যান্ডের আরও আট সদস্য ও কলাকুশলীকে এই সাজা শোনানো হয়। ২০২৪ সালের একটি কনসার্টে ইরানি আইন অমান্য করে হিজাব ছাড়া, চুল ও হাত খোলা রেখে পারফর্ম করেছিলেন পারাস্তু। 

ইউটিউবে সেই পারফর্ম্যান্সের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো। দোররা মারার পাশাপাশি আগামী দুই বছরের জন্য পারাস্তু ও তার সহকর্মীদের পারফর্ম করা এবং দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিবারের এক সদস্য জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়জনের মধ্যে দুজন ইরানে ছিলেন না।

advertisement

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতিতে ধস নামানো মাসব্যাপী এক রক্তক্ষয়ী সংঘাতের পর, সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 

নরওয়েভিত্তিক সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি যেমন অমানবিক ও অপমানজনক, তেমনি এটি একটি বিপজ্জনক সংকেত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির পর বর্তমান শাসনব্যবস্থা নারীদের ওপর দমনপীড়ন আরও বাড়াতে পারে।

advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হন। 

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি শীর্ষ নেতার স্থলাভিষিক্ত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কট্টরপন্থী নেতারা দেশটির শাসনভার গ্রহণ করেছেন। ফলে যুদ্ধ শেষ হলেও ইরান কোনো শিথিল ব্যবস্থার দিকে যায়নি।

এর আগে ২০২২ সালে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে নারীদের অধিকার নিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল। ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে মুখরিত সেই আন্দোলনের পর অনেক নারীই বাধ্যতামূলক হিজাব আইন অমান্য করতে শুরু করেন। সেই প্রেক্ষাপটেই পারাস্তু আহমদি কালো পোশাকে দেশাত্মবোধক গান গেয়ে ভিডিওটি আপলোড করেছিলেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘আমি পারাস্তু, এমন এক মেয়ে যে নিজের ভালোবাসার মানুষের জন্য গাইতে চায়। এটি এমন এক অধিকার যা আমি উপেক্ষা করতে পারি না।’ ভিডিওটি প্রকাশের পর তাকে সাময়িকভাবে আটকও করা হয়েছিল।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

 

  • সর্বশেষ