শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৬ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে ফরিদপুরে ব্যতিক্রমধর্মী আয়োজন

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিন আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার আবহে মেতে রয়েছে চারদিক। সবার মনেই যেন ভালোবাসার ছোঁয়া। এই ভালোবাসার মাঝেই ফরিদপুরের তরুণদের সংগঠন ‘তরুছায়া’ বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভালবাসা হোক সবার জন্য’ এই স্লোগান কে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজনে খেঁটে খাওয়া মানুষদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।

‘আলোকিত সমাজ গঠনের লক্ষে’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত সংগঠন তরুছায়া। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক মেধাবী তরুণ তরুণীরা সেচ্ছায় কাজ করছে এ সংগঠনটিতে।

১৪ই ফেব্রুয়ারি সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনটির উদ্যোগে খেটে খাওয়া নানা শ্রেণী পেশার মানুষকে গোলাপের চারা, গামছা,ক্যাপ ও মাস্ক দিয়ে ভালবাসা জানিয়েছে।‘ভালোবাসি আপনাকে’ বলে একতিলক হাসি জড়িত চেহারা নিয়ে পথচারীদের হাতে উপহারগুলো তুলে দিয়েছে তারা। এই ক্ষুদ্র পেশার পিছিয়ে পরা মানুষগুলোর প্রতি ভালোবাসা বিলিয়ে দেয়ার আহবান নিয়ে পাশে দাঁড়িয়েছেন এ সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু, তরুছায়া সংগঠনের সভাপতি খালিদ মাহমুদ সজিব, প্রধান সম্বনয়কারী ওহিদুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।

  • সর্বশেষ