শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে মানুষকে সেবা দিচ্ছে পুলিশ: বাবলা

ইউসুফ বাচ্চু : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দেশের মানুষের জানমাল রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদমতলী থানা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবালা বলেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী থানার পুলিশের সকল সদস্যহ ডিএমপির সকল পুলিশ সদস্য রাজধানীবাসীকে প্রহরী হয়ে পাহারা দিচ্ছে। তাদের এই দায়িত্বশীলতা পেশাদারিত্ব ও আন্তরিকতার কারণে আজ রাজধানীর মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এডিসি তারেক আহমেদ, ওসি (অপারেশন) মাহবুবুর রহমান, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান ও কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক।

এর আগে বাবলা শ্যামপুর থানা আয়োজিত এক আলোচনা সভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্যামপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্যামপুর থানার সভাপতি তোফাজ্জল হোসেন ও জাতীয় পার্টির সহ সভাপতি জহিরুল ইসলাম জহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়