শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে আশুলিয়ায় বিএনসিসি’র সেন্ট্রাল ক্যাম্পিং-১৯ সম্পন্ন

এম এ হালিম,সাভার: সাভারের আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি’র প্রশিক্ষণ মাঠে সেন্ট্রাল ক্যাম্পিং-১৯ সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে বিএনসিসি’র সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ক্যান্টনমেন্ট, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন এএফডব্লিউসি, পিএসসি, জি+। তিনি বিএনসিসি কর্তৃক আয়োজিত কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রশিক্ষনে অংশ গ্রহনকারী ক্যাডেটরা জাতীর ভবিষ্যৎ, তারাই দিবে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব।

১২ দিন ব্যাপি এ সেন্ট্রাল ক্যাম্পিংএ দেশের ২২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩৯ জন ক্যাডেট এবং ২৫৫ জন সামরিক ও বেসামরিক কর্র্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। প্রতি বছর দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত বিএনসিসি অধিদপ্তরের সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নেতৃত্বের গুনাবলীর বিকাশ, ভ্রাতৃত্ববোধ ও দেশাত্ববোধ সৃষ্টির লক্ষে সেন্ট্রাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়।

কুচকাওয়াজে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন খান সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথিকে বিএনসিসি’র পক্ষ থেকে একটি ক্রেষ্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ