শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানিসম্পদ উপমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে

আল আমিন : পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে, শান্তিতে থাকে। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছেন। তাই সকল ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করতে পারেন।

মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চিশতীনগর খানকায়ে চিশতীয়ার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন, চিশতীনগরের সাজ্জাদানশান শাহযাদা সুখী সৈয়দ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী (মা.যি.আ)। এতে দেশ-বিদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের খেদমতে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের সেবক হয়ে ইসলামের প্রসারে কাজ করে যাচ্ছেন। ইসলামের খেদমতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় বন্ধু কেউ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কওমী মাদরাসার স্বীকৃতি দিয়েছেন। ছোটবেলা থেকে শিশুদের ধর্মীয় শিক্ষা দিতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছেন। তিনি নিজে ফজরের নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। পীর-মাশায়েখ, ইমাম ও আলেমদের সম্মান করেন। এ কারণেই ধর্মে-কর্মে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে উপমন্ত্রী নড়িয়ার ডিঙ্গামানিকে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে যোগদান করেন। এছাড়াও সকালে তিনি পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেম দেওয়ান, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

  • সর্বশেষ