শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্বোডিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূইঁয়ারা

নিজস্ব প্রতিবেদক : গত বছরের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এখনো একমাস পর। দীর্ঘ পাঁচ মাস পর আর্ন্তজাতিক ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা। কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের সঙ্গে শেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। এরপরে ফিফার উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করেও প্রতিপক্ষ পায়নি বাফুফে। তবে সুখবর হল আগামী ৯ মার্চ কম্বোডিয়ায় সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলমান থাকার কারনে জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোনো ক্যাম্প করতে পারছেন না। তিনি এখন বিভিন্ন ভেন্যুতে ছুটে প্রিমিয়ার লিগের খেলা দেখছেন। সেই সঙ্গে নজর রাখছেন চ্যাম্পিয়নশিপ লিগেও।

প্রিমিয়ার লিগের দশম রাউন্ড শেষ হবে ৫ মার্চ। সেদিনই জেমি ডে তার দল নিয়ে যাবেন কম্বোডিয়া। সেখানেই তিন দিন অনুশীলনের পর স্বাগতিকদের সঙ্গে ম্যাচ খেলবেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘লিগ বন্ধ করে আমাদের ক্যাম্প করার কোনো সুযোগ নেই। তাই কোচ লিগের ম্যাচ দেখে ঠিক করে তাদের নিয়ে ৫ দিন আগে চলে যাবেন এবং সেখানেই ম্যাচের আগ পর্যন্ত অনুশীলন করবেন।’

ফিফা র‌্যাংকিয়ে বাংলাদেশের চেয়ে ২০ ধাপ এগিয়ে কম্বোডিয়া। ফিফা ঘোষিত সর্বশেষ র‌্যাংকিয়ে বাংলাদেশ ১৯২, কম্বোডিয়া ১৭২। র‌্যাংকিয়ে পিছিয়ে থাকলেও কম্বোডিয়ার বিপক্ষে অতীত রেকর্ড বাংলাদেশের পক্ষেই। এ পর্যন্ত দুই দেশ তিনটি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে দুটিতে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। একটি ম্যাচ ড্র হয়েছে।

২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ প্রথমবারের মতো দেখা হয়েছিল বাংলাদেশ-কম্বোডিয়ার। বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। পরের বছর দিল্লিতে নেহরু কাপে ১-১ গোলে ড্র হয়েছিল দুই দলের ম্যাচ। ২০০৯ সালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

  • সর্বশেষ