শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আরো দুটি বন্দর ব্যবহার করতে চায় নেপাল

আব্দুর রাজ্জাক : ভারতের আরো দুটি বন্দরে প্রবেশাধিকার চেয়ে আবেদন করেছে নেপাল। দেশটি অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে নয়াদিল্লির কাছে এমন একটি প্রস্তাবনা পেশ করেছে। গত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়া উভয় দেশের সেক্রেটারি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকেই এ আবেদন জানানো হয়েছে বলে নেপাল জানিয়েছে। ইয়ন

কাঠমান্ডু ভারতের গুজরাটের মুন্দ্রা ও উড়িষ্যার ধামারা বন্দর ব্যবহার করতে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব পেশ করেছে। এতে নয়াদিল্লির ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে তবে একটি চুক্তি হতে বেশ সময় লাগবে বলে জানায় নেপালের কারখানা, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়।
নেপাল আগে থেকেই ভারতের কোলকাতা ও অন্দ্র প্রদেশের যথাক্রমে হালদিয়া ও ভিসাখাপাতনাম বন্দর ব্যবহার করছে।

ভারত ও নেপালে মধ্যে স্বাক্ষরিত ১৯৯০ সালের বাণিজ্যচুক্তি অনুসরণে পোখারায় গত ৮ ফেব্রুয়ারি ২ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতের বাণিজ্যমন্ত্রী ভুপিন্দার ভালার নেতৃত্বে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নেপালের বাণিজ্যমন্ত্রী রবি শঙ্কর সাইনজুর নেতৃত্বাধীন নয় সদস্যের একটি প্রতিনিধি দলের আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়