শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল ইস্কোকে বিক্রি করলে কিনবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বিইন স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বার্তেমেউ, ‘যদি আমাদের কোচরা আরও খেলোয়াড় চায় এবং সে যদি মাদ্রিদ ছাড়তে চায় অবশ্যই আমরা তাকে সাক্ষর করাবো। তবে আপাতত এটা হচ্ছে না। এটা কোন প্রতিহিংসামূলক চুক্তি নয়। ইস্কো, আমি অবশ্যই রিয়াল প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো।’

সাবেক কোচ জুলেন লোপেতেগির সঙ্গে সম্পর্কটা বেশ ভালো ছিল ইস্কোর। তার অস্বাভাবিক বিদায়টা ভালোভাবে নেননি এ প্লের মেকার। বারবার লোপেতেগির কথা বলাও পছন্দ ছিল না সোলারির। নতুন কোচের সঙ্গে শুরুতে বনিবনাও হয়নি ইস্কোর। এ রোষানলে পড়েই তাকে সাইডবেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।

তবে নিজেদের মধ্যে খেলোয়াড় দলবদলের ব্যাপারটা খুব একটা ভালোভাবে নেয়না রিয়াল ও বার্সেলোনা। সবশেষ ২০০০ সালে বার্সেলোনা ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন লুইস ফিগো। এরপর থেকেই বার্সেলোনার সমর্থকদের কাছে ঘৃণার পাত্র হয়ে যান ফিগো। এরপর থেকে ন্যু ক্যাম্পে আসলে তাকে নানা ধরণের দুয়ো শুনতে হয়েছে তাকে। এমনকি তার দিকে একবার শূকরের মাথা ছুঁড়ে দেওয়া হয়েছিল।

তাই দলের মধ্যকার দল বদলের এ ব্যাপারগুলো সম্পর্কে খুব ভালো করেই জানেন ইস্কো। তাই এমন সিদ্ধান্তটা নাও নিতে পারেন ইস্কো। যদিও দলে বর্তমান অবস্থানে ক্লাব ছাড়তে পারলেই খুশী হন এ স্প্যানিশ। এখন দেখার বিষয় চিরশত্রু শিবিরে যোগ দেন কি না এ স্প্যানিশ প্লে-মেকার।সূত্র: ডেইলি স্টার

  • সর্বশেষ