শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে বাংলাদেশে আসা মার্কিন তরুণী এলিজাবেথ স্বামী মিঠুনকে আমেরিকায় নিয়ে যাচ্ছেন

হাবিব ওসমান : ভালবাসার টানে মার্কিন তরুণী এলিজাবেথ আমেরিকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের এসে বিয়ে করেন ঐ গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে। গত বছরের জানুয়ারি মাসে মিঠুনের গ্রামের বাড়িতে এসে বিবাহ বার্ষিকীও পালন করেছিলেন মার্কিন তরুণী এলিজাবেথ।

বিবাহ বার্ষিকী পালন করে দুই মাস পর চলে যাওয়ার সময় মিঠুন ও তার পরিবারের নিকট প্রতিশ্রুতি দিয়ে যায় মিঠুনকে আমেরিকা নেবার। প্রতিশ্রুতি অনুযায়ী এলিজাবেথ আমেরিকা গিয়ে স্বামী মিঠুনের জন্য আমেরিকা গমনের ভিসা এবং বিমান টিকিটসহ প্রয়োজনী কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন। এবার আর মিঠুনের আমেরিকা যেতে আর কোন বাধা নেই। এ মাসেই মিঠুন আমেরিকা যেতে পারবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২০১৫ সালের মে মাসে ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় বাংলাদেশি তরুণ মিঠুন বিশ্বাসের। এরপর ২০১৭ সালের ২ জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন ওই মার্কিন তরুণী। ৯ জানুয়ারি খুলনার শালম এজি চার্চে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ে পড়ান চার্চের রেভারেল্ড লিতু মুন্সি। বিয়ের এক বছর পর গত বছরের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে এসে লাল শাড়িতে সেজে বাঙালি বধু বেশে সেদিন সন্ধ্যায় মিঠুনের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। সে বার তিনি বাংলাদেশে এসেছিলেন বিবাহবার্ষিকী পালন এবং মিঠুনকে আমেরিকা নিয়ে যেতে। কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই চলে যেতে হয় এলিজাবেথকে।

এবার বাংলাদেশের স্বামী মিঠুন বিশ্বাস এবং স্ত্রী মার্কিন তরুণী এলিজাবেথের সেই আশা প‚রণ হতে চলেছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ