শিরোনাম
◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের বিরুদ্ধে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক: লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিওনেল মেসি জোড়া গোলে হার এড়ায় বার্সা। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভাদের শিষ্যরা। আর এ ম্যাচেই উরুতে চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। যেখানে আগামী ৬ ফেব্রুয়ারি কোপা দেল রে’তে শেষ চারের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা।

ম্যাচ শেষে শঙ্কার কথা জানালেন বার্সা কোচ ভালভার্দে, ‘তার (মেসি) ছোট একটি সমস্যা হয়েছে। আমি ঠিক করে বলতে পারবো না সমস্যাটা কোথায়। আমাদের মেডিক্যাল স্টাফদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। যদি সে ইতিবাচক থাকে, তবে বুধবারের ম্যাচে সে খেলবে। আমি বিশ্বাস করি কিছুই হয়নি। সে ম্যাচে তাকে তুলে নেওয়ার ব্যাপারেও আমাকে বলেনি।’

প্রসঙ্গত, দুর্দান্ত ফর্মে আছেন মেসি। নয় ম্যাচে ১১টি গোল করেছেন তিনি। এছাড়া লিগের ম্যাচে এখন পর্যন্ত করে ফেলেছেন ২০টি গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়