শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুর পিকাপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আরিফুর রহমান, মাদারীপুর : মাদারীপুরের পিকাপের ধাক্কায় গুরুদেব সরকার (৪৫)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মস্তফপুর টু মাদারীপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর থেকে রাজৈরের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে নিজ বাড়ী যাওয়ার পথে মস্তফাপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মস্তফাপুর - মাদারীপুর আঞ্চলিক সড়কে পিছন থেকে একটি পিকাপ( রাজ মেট্রো-১১-০০১৮) ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়। মোটরসাইকেল নাম্বার(মাদারীপুর হ- ১১-৫১৯২) সে আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম গ্রামের রাজেশ্বর সরকারের ছেলে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার নিত্য গোপাল বলেন, আমরা ঘটনা স্থলে এসে লাশটি কে উদ্ধার করেছি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে পিকাপটি আটক করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়