শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারি জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তরিকুল ইসলাম : তিন দিনের সফরে আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আমন্ত্রণে তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাায়িত্বশীল কর্মকর্তা।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জার্মানি থেকে ফেরার পথে এক সামরিক প্রদর্শনীতে যোগদান করবেন প্রধানমন্ত্রী এবং দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। তিনি বলেন, জার্মানি সফরে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনার আসন্ন জার্মানি সফরকে ঘিরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি ইউনুস আলী খান ফাউন্ডেশনের সকল সদস্যকে মিউনিখে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়