শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ফরম্যাটেই সিরিজ জেতার দারুন সুযোগ আজ

আক্তারুজ্জামান : টেস্ট সিরিজ জয়, ওয়ানডে সিরিজ জয় এবং টি-টোয়েন্টি সিরিজ জয় সবই জয় করেছে বাংলাদেশ দল। কিন্তু সবগুলো ফরম্যাটে একসঙ্গে কখনোই সিরিজ জেতা হয়নি টাইগারদের। এবার সাকিবদের একেবারেই নাগালে সেই সুযোগ। যদিও প্রথম টি-টোয়েন্টি হেরে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবারের ম্যাচটি আত্মবিশ্বাস ফিরিয়েছে টাইগারদের। দারুণ চনমনে হয়েই সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকাল ৫টায়।

টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে সফরকারীরা ব্যাটে-বলে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। তাদের পাওয়ার ক্রিকেটের সামনে বাংলাদেশকে মনে হয়েছিল অসহায়। মিরপুরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেই হারের জবাব দিয়েছেন দারুণভাবে। টি-টোয়েন্টিতে বড় স্কোর গড়তে না পানা টাইগাররা এদিন শুরুতে ব্যাটিং করে প্রথমবারের মতো দুশো পেরোনো ইনিংস খেলেছে। আজও দেখা যাবে সেই বিধ্বংসী বাংলাদেশকে।

সিরিজে ফেরা সেই জয়ের আবেশ মেখেই বাংলাদেশ নামছে সিরিজ জেতার লড়াইয়ে। দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী শুক্রবার এমনটিই জানিয়েছেন। ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা দারুণ খেলেছি। খেলার ধরনই কালকে ভিন্ন ছিল। সিলেটের ম্যাচের চেয়ে মিরপুরে আমাদের যে মানসিকতা দেখা গেছে, তা ছিল অসাধারণ। জয়ের পর দল দারুণ চনমনে হয়ে আছে। দলের জন্য মিরপুর দারুণ সৌভাগ্যের ভেন্যু। এখানে আমরা অনেক ম্যাচ জিতেছি। এখানকার দর্শকও দলকে প্রবলভাবে অনুপ্রেরণা জোগায়। আমি বলছি না, সিলেটের দর্শকেরা তা পারেনি। তারাও ভালো ছিল। কিন্তু মিরপুরেই ঘরের মাঠের সুবিধা সবচেয়ে বেশি নিতে পারে বাংলাদেশ।’

আগের ম্যাচে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে, তার চেয়ে ভালো কিছু করা কঠিন। পরে বোলিং করতে হওয়ায় শিশির ভেজা বল সামলে বোলারদের কাজ ছিল কঠিন। তবে উন্নতির অবকাশ আছে এখানে। যোশীর চাওয়া গত ম্যাচের ভুলগুলো শুধরে, প্রাপ্তিগুলো সঙ্গে নিয়ে সিরিজ জয়ের ম্যাচে ঝাঁপিয়ে পড়া।

‘আমাদের জিততে হবে। গতকাল যে ব্যাপারগুলো আমরা ভালো করেছি, সে সব ধরে রাখায় জোর দিতে হবে। ঘাটতিগুলো শুধরে নিতে হবে। যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করে সিরিজটি ভালোভাবে শেষ করতে হবে। ইতিবাচকভাবে শেষ করতে পারলে আমাদের সবার জন্য সেটি হবে বড়দিন ও নতুন বছরের উপহার।’

তবে সব মিলিয়ে সাকিব, লিটন, রিয়াদ ও মুশফিকরা যে ফর্মে আছেন তাতে করে কোট্রেল, থমাস বা কেমো পলদের মোকাবেলা করতে কষ্ট হচ্ছে না। আর বল হাতে সাকিবের পাশাপাশি মিরাজ কিংবা মোস্তাফিজ সামান্য সহযোগীতা করলেই যে ম্যাচটা জিতে তিন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদটা নিতে পারবে স্টিভ রোডসের শিষ্যরা।

  • সর্বশেষ