শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসপিএল) এ বছর হ‌চ্ছে না

স্পোর্টস ডেস্ক : এক মাস পরেই শুরু হওয়ার কথা ছি‌লো লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। কিন্তু সেই খেলা আর শুরু হ‌চ্ছে না এ বছর। এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, এ বছর হচ্ছে না এলপিএল। আসরটি অনুষ্ঠিত না হওয়ার কারণ আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মূলত, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের পূর্বে ভেন্যুগুলোকে আন্তর্জাতিক মানের হতে হয়। এজন্য নিজেদের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন ও মেরামতের উপর জোর দিচ্ছে শ্রীলঙ্ক।

বিশ্বকাপ আয়োজন প্রস্তুতি হিসেবে স্টেডিয়ামগুলোতে দর্শক ধারণ সংখ্যা বৃদ্ধি, খেলোয়াড়দের ড্রেসিং রুমের সুবিধা বাড়ানো ও ব্রডকাস্ট প্রযুক্তির আধুনিকায়ন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। যে কারণে এ বছরের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বাতিল করল দেশটির ক্রিকেট বোর্ড।

ষষ্ঠ এলপিএল শুরুর হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর। আর পর্দা নামার কথা ছিল ২৩ ডিসেম্বর। ভেন্যু হিসেবে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলাকে বিবেচনা করা হয়েছিল।

  • সর্বশেষ