শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:০৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক  মফিজুর রহমান মুকুল দূর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে পৌর এলাকায় পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।পরে তাকে আহত অবস্থায় দ্রুত নবীনগর  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে। 

স্হানীয় সূএে জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক নির্বাচনে  সমাবেশ শেষে রাতে একাই নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে  ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসলে পিছন দিক থেকে কতিপয় দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর  ইসলাম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাত দূর্বুওদের ছোরা গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ