শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ : কাদের

ফেনী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা নির্বাচন বানচাল এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।

রোববার (১৬ ডিসেম্বর) ফেনী রাজাঝি’র দিঘী পাড়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, চক্রান্ত যতই হোক নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে, কোনো অপশক্তিই ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করতে পারবে না।

নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলির ব্যাপারে তিনি বলেন, বিএনপি নিজেরাই পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। হামলার ছক তারাই তৈরি করেছে, আওয়ামী লীগের অফিসে হামলা করেছে, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। তারা পুলিশকে বাধ্য করেছে হস্তক্ষেপ করতে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হয়েছেন। তার গায়ে ছররা গুলি লেগেছে। তাকে হাসপাতালেও থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হামলায় এরই মধ্যে নোয়খালী ও ফরিদপুরে আওয়ামী লীগের দু’জন কর্মী নিহত হয়েছেন। বিএনপির কোনো কর্মীকে প্রাণ দিতে হয়নি। আহত-নিহত হয়েছি আমরাই। এ থেকে বোঝা যায়, দেশে অস্থিতিশীলকারী তারাই, আওয়ামী লীগ নয়।

এসময় তিনি বলেন, আমরা মঙ্গাকে যেমন জাদুঘরে পাঠিয়েছি তেমনি আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেকার ও দারিদ্রকে জাদুঘরে পাঠানো হবে। বিগত ১০ বছরে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে- ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ