শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত অর্ধশত

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ২টি পাগলা কুকুরের কামড়ে গত ৩০ ঘন্টার ব্যবধানে নারী-শিশু সহ ৪৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন,ঢাকার মহাখালী সংক্রামক ব্যধি হাসপাতালে ১৫ জন সহ অন্যান্য ক্লিনিকে বাকিরা চিকিৎসা নিয়েছে।

হাসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানা গেছে গত মঙ্গলবার দুপুর থেকে এ পর্যন্ত শ্রীনগর সদর ইউনিয়নের  মথুরাপাড়া, আরধীপাড়া, সিংহের হাটি, দয়হাটা, দেউলভোগ, গ্রামে কালো রংয়ের একটি পাগলা কুকুরের কামড়ে প্রায় ৩৩ জন আহত হয়। অপরদিকে গতকাল বুধবার সকাল থেকে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর,কামার খোলা, উত্তর পাইকশা,মুশুরী পাড়া গ্রামে লাল রংয়ের একটি  পাগলা কুকুরের কামড়ে প্রায় ১৫ জন আহত হয়।

হতরা হলো রাশেদা (৩৫), কাশেম (৬২), শুকুর বেপারী(৭০), খোরসেদ (৪৫), আজিম(১১), চুন্নু মিয়া(৩৮), আরিফ (২৫),রেজীয়া(১৫),রিজভি(১৭),মুক্তা(৭),মিনাবেগম(৪৫),নন্দিতা(১৩)জিহাদ(১৫)আনোয়ার(৬৫)শাহজাহান(৪২),শামিম(১০),মোফাজ্জল(৬),আঃরশিদ(৫২),ছেন্টু(৮),জাহানারা বেগম(৩১), সায়েদুর রহমান(৪০), মিজান(৫০)আলো(৩৬), ছায়েদ(২৫)।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন ৩০ ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে অক্রান্ত হয়ে আমার হাসপাতালে ২৩ জন  চিকিৎসা নিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়