শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে : অর্থমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এর তিন মাস আগে বর্তমান মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ছোট পরিসরের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হবে। তবে বর্তমান সংসদ বহাল থাকবে।

বুধবার বিকেলে সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলরদের নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওই মন্ত্রিপরিষদ কাদের নিয়ে গঠিত হবে? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবুল মাল আবদুল মুহিত বলেন, সেখানে বিএনপি বা সুশীল সমাজের কোনো প্রতিনিধি থাকবে না। বর্তমান সংসদের যেসব দলের প্রতিনিধিত্ব রয়েছে, তাদের মধ্য হতেই এ পরিষদ গঠন করা হবে। এর প্রধান হবেন শেখ হাসিনা। এ সময় তিনি ওই মন্ত্রিসভার নাম ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা’ হবে বলে মন্তব্য করেন।

বর্তমান সংসদের মেয়াদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সংসদের মেয়াদ ২০১৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত। ফলে এর আগে এই সংসদ ভেঙে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়